Breaking News

খেজুরডাঙ্গা হাইস্কুলে আইন ও সালিশ কেন্দ্র’র পথ নাটক অনুষ্ঠিত

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর আয়োজনে টেরে ডেশ হোমস (টিডিএস) নেদারল্যান্ড এর আর্থিক সহযোগিতায় ‘স্টেপিং আপ দি ফাইট এগেনস্ট সেক্সচুয়াল এক্সপ্লয়টেশন অব চিল্ড্রেন’ প্রকল্পের উদ্যোগে সাতক্ষীরা সদর উপজেলায় শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে ও শিশু সুরক্ষা বিষয়ে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে আসছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় খেজুরডাঙ্গা হাইস্কুলে শিশুর প্রতি যৌণশোষণ ও বাল্য বিবাহ বিষয়ে সচেতনতামূলক পথনাটক অনুষ্ঠিত হয়েছে। পথনাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আইন ও সালিশ কেন্দ্রর শিশু দলের সদস্যরা। পথনাটকে খেজুরডাঙ্গা বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা,ছাত্র ছাত্রী, ও এলাকাবাসির নারী পুরুষ এবং শিশুসহ প্রায় ২৫০ জন উপস্থিত হয়ে নাটকটি উপভোগ করেন। এছাড়াও আইন ও সালিশ কেন্দ্রর সুফাসেক প্রকল্পের হিসাবরক্ষক মো: সোহরাব হোসেন, প্রোগ্রাম অফিসার আহসান উল্লাহ,আলি রাজ, রাহিমা বেগম ও অফিস সহায়ক মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।

 

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com