Breaking News

বিদায়ী ম্যাচে রাসেলের ব্যাটে ঝড়, তবুও হারল ওয়েস্ট ইন্ডিজ

Spread the love

খেলাধুলা ডেস্ক:
অবসরের ঘোষণাটা আগেই দিয়ে রেখেছিলেন আন্দ্রে রাসেল। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুটি টি–টোয়েন্টি ম্যাচ খেলে আন্তর্জাতিক টি–টোয়েন্টিকে বিদায় জানানোর সিদ্ধান্ত ছিল তার। আজ বুধবার সেই বিদায়ঘণ্টা বেজে গেল। শেষ ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেও জয় দিয়ে ক্যারিয়ারের ইতি টানতে পারলেন না এই ক্যারিবীয় তারকা।

কিংস্টনে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে তোলে ১৭২ রান। জবাবে মাত্র ১৬.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা। রাসেল খেলেন ১৫ বলে ৩৬ রানের বিধ্বংসী ইনিংস। তবে দল তার বিদায়টা রাঙাতে পারেনি।

টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। শুরুটা ছিল ভালোই। ওপেনার ব্রেন্ডন কিং ও শাই হোপ গড়েন ৪৮ বলে ৬৩ রানের জুটি। কিং ৩৬ বলে করেন ৫১ রান। এরপরই ধীরে ধীরে ছন্দপতন শুরু হয়। হোপ ১৩ বলে ৯ রান করে ফিরলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। এমন মুহূর্তে ব্যাট হাতে ঝড় তোলেন রাসেল। ২৪০ স্ট্রাইকরেটে ১৫ বলে করেন ৩৬ রান। মারেন দুটি চার ও চারটি ছক্কা। মোটি ৯ বলে করেন ১৮ রান। সব মিলিয়ে ক্যারিবীয়রা গড়ে ৮ উইকেটে ১৭২ রানের সংগ্রহ।

জবাবে অস্ট্রেলিয়ার শুরুটা ছিল নড়বড়ে। ম্যাক্সওয়েল ১০ বলে ১২ রান করে ফেরেন। অধিনায়ক মিচেল মার্শও ১৭ বলে করেন ২১ রান। দলীয় পঞ্চাশের আগেই দুই ওপেনারকে হারায় অজিরা।

তবে এরপর জস ইংলিস ও ক্যামেরন গ্রিনের ব্যাটে সব সহজ হয়ে যায়। ইংলিস ঝড়ো গতিতে খেলেন। মাত্র ২২ বলে ফিফটি তুলে নেন তিনি। ইংলিস ও গ্রিন মিলে গড়েন তৃতীয় উইকেটে ১৩১ রানের জুটি। ইংলিস খেলেন ৩৩ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস। অন্যদিকে গ্রিন ৩২ বলে করেন ৫৬ রান। তাদের ব্যাটে ভর করেই সহজ জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

About dainiksatkhira24

Check Also

বাংলাদেশে দেখা যাবে আইপিএল

Spread the love স্পোর্টস ডেস্ক: নতুন সরকারের তথ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com