Breaking News

কলারোয়ায় অঙ্গ সংগঠনের মতবিনিময় সভায় সাবেক এমপি হাবিব

Spread the love

কামরুল হাসান: বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, দেশ বিনির্মাণে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে বিএনপি কাজ করে যাচ্ছে। আমরা উন্নয়নের ধারায় নতুন এক বাংলাদেশ গড়তে চাই। সকল ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে। আমরা কোনো অন্যায় করব না, প্রশ্রয়ও দিব না। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় কলারোয়া পৌরসভা মিলনায়তনে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা কৃষকদলের আহ্বায়ক মাস্টার মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করি। তাই মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। সকলকে ঐক্যবদ্ধভাবে বিএনপির সদস্য নবায়ন ফরম পূরণের কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ জানান তিনি। সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমরা জনগণের সাথে কাজ করতে চাই। সহনশীলতার পরিচয় দিয়ে সকলের সেবা করুন। আমাদের অঙ্গীকার করতে হবে- অন্যায় করব না, অন্যায়কে রুখে দেব। আইন হাতে তুলে নিব না। তিনি জাতীয় সংসদ নির্বাচনের জন্য সকলকে সকল বিভেদ ভুলে সর্বোচ্চ ত্যাগ প্রদর্শনের অনুরোধ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক। উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি নেতা প্রভাষক সালাহ উদ্দিন পারভেজ, শেখ ফরহাদ হোসেন তপু, মেহেদী হাসান রাজু, রুহুল আমিন খোকন, পৌর যুব দলের আহ্বায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব মোজাফফর হোসেন, আলতাফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আরিফুর রহমান রঞ্জু, যুগ্ম আহবায়ক মুসা কারিম, সাবেক ছাত্রদল নেতা আরিফুল আনম রিপন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মনিরুজ্জামান মনি, যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, শাহাবুদ্দিন, উপজেলা তাঁতিদলের আহবায়ক জিয়াউর রহমান, সদস্য সচিব আব্দুল জলিল, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহজালাল আহমেদ সাজু, ছাত্রদল নেতা জিএম সোহেল, আকিব, সৈকত, শুভ রাসেল প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com