Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সাড়ে নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার দিনভর জেলার কুশখালী, চান্দুরিয়া, কাকডাঙ্গা, পদ্মশাখরা, হিজলদী, মাদরা, তলুইগাছা, চান্দুরিয়া এবং ঝাউডাঙ্গা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক ।

তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝাউডাঙ্গা থেকে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি,কুশখালী থেকে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,চান্দুরিয়া থেকে ২,১০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,কাকডাঙ্গা থেকে ২,৫০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি,পদ্মশাখরা থেকে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,হিজলদী থেকে ১,৭৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,মাদরা থেকে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং তলুইগাছা থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয় ।

 

তিনি আরো জানান আটককৃত মালামালের মূল্য নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা।উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com