জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন জরুরি: মুজিবুর রহমান

Spread the love

নিউজ ডেস্ক:
জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ে নির্বাচন আয়োজন অপরিহার্য বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

রোববার (৬ জুলাই) সকালে রাজধানীর পুরানা পল্টনে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভাটির আয়োজন করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

সভায় তিনি বলেন, ‘জাতীয় সংসদ হলো রাষ্ট্র পরিচালনার মেরুদণ্ড। এই নির্বাচনে কোনো বিশৃঙ্খলা বা ত্রুটি হলে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে। তাই তার আগে স্থানীয় নির্বাচন আয়োজন করে নির্বাচনী ব্যবস্থার বাস্তব পরীক্ষা জরুরি।’

মুজিবুর রহমান আরও বলেন, ‘একটি রেলগাড়ির সামনে ইঞ্জিনের আগে কিছু মালবাহী বগি থাকে, যাতে দুর্ঘটনা ঘটলেও ইঞ্জিন অক্ষত থাকে। জাতীয় সংসদ ঠিক যেন সেই ইঞ্জিন—সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। তাই আগে স্থানীয় নির্বাচন দিয়ে পুরো ব্যবস্থাকে যাচাই করা দরকার।’

তিনি বলেন, ‘স্থানীয় নির্বাচন যদি বিতর্কিতও হয়, তাতে জাতীয় রাজনীতির তেমন ক্ষতি হয় না। কিন্তু জাতীয় নির্বাচন ভেস্তে গেলে তার প্রভাব সর্বত্র পড়বে।’

এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে ‘গণতন্ত্রবিরোধী চরিত্র’ বজায় রাখার অভিযোগ তুলে মুজিবুর রহমান বলেন, ‘যারা আগের শাসকদের পদলেহন করেছে, তারা গণতন্ত্রের ধার ধারেনি। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় এদের রাজনীতি থেকে বিদায় নিতে হবে। দেশে কোনো টেন্ডারবাজি, চাঁদাবাজি আর বরদাস্ত করা হবে না।’

তিনি জাতীয় নির্বাচনকে সামনে রেখে অপরাধীদের বিচার এবং নির্বাচনী ব্যবস্থায় কাঙ্ক্ষিত সংস্কার ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি বাস্তবায়নের ওপরও জোর দেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘জুলাই আন্দোলনের মাধ্যমে জনগণ একদা শোষকের হাত থেকে মুক্তি পেয়েছিল। কেউ যদি আবার জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তবে নতুন করে আবারও জুলাইয়ের উত্তাল সময় আসবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট হেলাল উদ্দিন এবং কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য আব্দুল মান্নান প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

নতুন করে গণভোট প্রসঙ্গে সরকারের কাছে তিন প্রশ্নের স্পষ্ট জবাব চাইলেন জামায়াত নেতা আযাদ

Spread the love নিউজ ডেস্ক: গত ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com