Breaking News

আশাশুনিতে দরিদ্রদের মাঝে জামায়াতের খাবার বিতরণ

Spread the love

জি এম মুজিবুর রহমান : আশাশুনিতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ, আহতদের স্মরণে দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দুপুরে আশাশুনি সদরের আলহাজ্ব ফজলুর রহমান হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
উপজেলা জামায়াতের আয়োজনে খাবার বিতরণকালে উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান, সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক, সহ-সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামানে, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, বাইতুলমাল সেক্রেটারী মাওঃ শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন সেক্রেটারী মাওঃ আব্দুল হাই, সাবেক মেম্বর ইয়াকুব আলী সানা, হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মফিজুল ইসলাম, আইবিডব্লিউএফ এর অর্থ সম্পাদক ইয়াছিন আরাফাত, সাবেক ছাত্র শিবির নেতা শেখ আরিফুল্লাহ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ, আহতদের আত্মার মাগফিরাত ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com