সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান ও উদ্যোক্তা মেলায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে “শিখি বিজ্ঞানের মজার খেলা জমে উঠুক নিত্য নতুন মেলা” বিজ্ঞান ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও উদ্যোক্তা মেলায় উৎসবের আমেজে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা বিজ্ঞানের সাথে পরিচিতি নতুন নতুন উদ্ভাবন এবং উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলার প্রত্যয় এক মিলন মেলায় পরিণত হয়। রবিবার (২৯ জুন ) সকালে সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল আহমেদুর রহিম’র সভাপতিত্বে সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের চেয়ারম্যান সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ডা. দিলারা বেগম প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বিজ্ঞান ও উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন। উপাধ্যক্ষ ছন্দা রাহা’র সার্বিক পরিচালনায় বিজ্ঞান ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়। এক ঝাঁক কোমলমতি শিক্ষার্থী নৈপুণ্য প্রদর্শনে মুখরিত করে তোলে বিজ্ঞান ও উদ্যোক্তা মেলা। এক আড়ম্বরপূর্ণ পরিবেশ শিক্ষক, অভিভাবক , ও অতিথিবৃন্দ উপভোগ করতে থাকে এ যেন এক শিশুদের মিলন মেলা। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ইভেন্টে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞান ও উদ্যোক্তা মেলায় বিচারকের দায়িত্ব পালন করেন, স্কুলের পরিচালক আহসানুর রহিম বিটু, স্কুলের সাবেক শিক্ষক ও শুভাকাঙ্ক্ষী শ্যামল রাহা, আ.ম আখতারুজ্জামান মুকুল।
এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা সাদিয়া ইসলাম, কার্তিক রং, শাহানাজ পারভীন, কৃষ্ণপদ কুলীন, পূজা দত্ত, সুশান্ত ঘোষ, আন্না পারভীন, রহিমা খাতুন, মনোতোষ রায়, মেহনাজ আক্তার, নওশীন আক্তার মিতুল প্রমুখ। এসময় বিজ্ঞান ও উদ্যোক্তা মেলায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম ও বিশ্বজিত দাশ।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com