Breaking News

হিন্দু নারীকে ‘ধর্ষণের’ প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

Spread the love

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার মুরাদনগরে এক হিন্দু নারীকে ‘ধর্ষণের’ প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যায়ের একদল শিক্ষার্থী।শনিবার (২৮ জুন) রাত ১টার দিকে জগন্নাথ হল থেকে মিছিলটি বের হয়ে রাজু ভাস্কর্য, ভিসি চত্বর হয়ে ফের রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।এসময় ‘ধর্ষণের বিরুদ্ধে, আগুন জ্বালো একসাথে’, ‘ধর্ষণের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশান’, ‘ছাত্র সমাজের অ্যাকশান, ডাইরেক্ট অ্যাকশন’, ‘লেগেছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে’সহ নানা স্লোগান দেওয়া হয়।কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে মুরাদনগরে একটি গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ফজর আলী নামে এক ব্যক্তি আটক ও পিটুনির শিকার হয়। পরে ফজর সেখান থেকে পালিয়ে যায়।ভুক্তভোগীর বিবস্ত্র ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তা নিয়ে দেশ-বিদেশে সমালোচনা চলছে।মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, ফজর আলীকে আসামি করে শুক্রবার মামলা করেছেন এক হিন্দু নারী। বাদীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে।মামলায় বলা হয়েছে, সপ্তাহ দুয়েক আগে ওই নারী বাবার বাড়ি বেড়াতে আসেন। বৃহস্পতিবার রাত ১১টার পর ওই নারীর বাবা-মা বাড়ির বাইরে যান। তখন ফজর আলী বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। পরে স্থানীয়রা এসে ফজর আলীকে ধরে মারধর করে এবং কেউ কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়।ওই নারী বলেন, টাকা ধার নেওয়া নিয়ে ফজর আলীর সঙ্গে তাদের পরিবারের পরিচয় ঘটে। এ সূত্র ধরেই ফজর আলী বাড়িতে প্রবেশ করে।

About dainiksatkhira24

Check Also

সুন্দরবনে মধুসংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উদ্ধার

Spread the love রঘুনাথ খাঁ: সুন্দরবনে মধু সংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে দিক হারিয়ে ভারতে ঢুকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com