Breaking News

আশাশুনির বেউলায় প্রতিপক্ষের হয়রানীতে নূর ইসলাম পরিবার দিশেহারা

Spread the love

জি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামে প্রতিপক্ষের একের পর এক মিথ্যা মামলা ও হুমকী ধামকীতে দিশেহারা হয়ে পড়েছে নূর ইসলামের পরিবার।বেউলা গ্রামের মৃত গহর আলী সরদারের ছেলে নূর ইসলাম জানান, তিনি প্রায় ৪০ বছর বেউলা মৌজায় ভিটেবাড়িতে ঘরবাড়ি ও প্রয়োজনীয় স্থাপনা নির্মান করে বসবাস করে আসছেন। তার শ্যালক সোহরাব হোসেন তাদেরকে ভিটেবাড়ি থেকে উচ্ছেত করতে ষড়যন্ত্র করে আসছে। ১/১ খতিয়ানের জমি হওয়ায় মামলা করেও লাভ করতে পারেনি। সেটেলমেন্টের সময় ২ শতক জমি তাদের নামে রেকর্ড হয়। আরএস রেকর্ডও তাদের নামে হয়েছে। সোহরাবরা ২০০৮ সালে জজ কোর্টে মামলা করে (নং ১০২৪/০৮)। ১৬ সালে মামলাটি খারিজ হয়ে যায়। ২০০৩ সালে আরেকটি কেস করলে সেটিও খারিজ হয়ে যায়। এছাড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেছিল। লাভ হয়নি। পরে ওসি আশাশুনি থানায় কেচ করলে প্রমানিত হয় আমরা ৪০ বছর সেখানে বসবাস করছি। অপরদিকে তারা বুধহাটা ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করলে আমাদের পক্ষে রায় দেন। এক পর্যায়ে মেম্বার জেরির কাছে গেলে বোনের ভাগ দিচ্ছেনা কেন জানতে চেয়ে সদুপদেশ প্রদান করেন। এছাড়া এডিএম মহোদয়ের আদালতে ১৪৫ ধারায় অভিযোগ করলে মিথ্যা প্রমানিত হয়। নুর ইসলাম আরও বলেন, সোহরাবরা আদালতে মিথ্যা কথা বলেছে। আমার জমিতে পাকা ঘর থাকলেও অস্বীকার করে টিনের চালের ঘরে বসবাস করি বলে মিথ্যাচার করেছে বলে তিনি অভিযোগ করেন, আমরা তাদের হয়রানীর শিকার হয়ে নাজেহাল হচ্ছি। প্রশাসন, জন প্রতিনিধি ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে এর প্রতিকার কামনা করছি। এব্যাপারে প্রতিপক্ষ সোহরাব হোসেন জানান, আমরা আদালতে সকল প্রমান দাখিল করেছি। কোর্ট রায় দিলে জানাযাবে।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com