Breaking News

দেবহাটায় আটশত বিঘা গ্রাম কে স্বাস্থ্যকর গ্রাম ঘোষনা করেন ইউএনও আসাদুজ্জামান

Spread the love

মোমিনুর রহমান: দেবহাটা উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আটশত বিঘা গ্রাম কে স্বাস্থ্যকর গ্রাম ঘোষনা করলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। ২৫ জুন ২০২৫ বুধবার আটশত বিঘা গ্রামকে স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা করা হয়। ওয়াল্ড ভিশনের আয়োজনে নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোনায়েম হোসেনের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান। তিনি ৬ নং ওয়ার্ডের আটশত বিঘা গ্রাম কে স্বাস্থ্যকর গ্রাম ঘোষনার পর আটশত বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আটশত বিঘা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার সাবেক সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন,দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপ্পি, ইউ পি সদস্য মোঃ শওকত হোসেন,ইউ পি সদস্যা মোছাঃ খাদিজা পারভীন কনা প্রমুখ।

 

About dainiksatkhira24

Check Also

দেবহাটাসহ বিভিন্ন থানার ৯ মামলার আসামি রিপন গ্রেফতার, জনমনে স্বস্তি

Spread the love নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহুল আলোচিত অস্ত্রবাজ রিপন হোসেন (৩২) ওরফে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com