Breaking News

শ্যামনগরে জলবায়ু সহনশীল দলের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত

Spread the love

শ্যামনগর প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সাতক্ষীরার শ্যামগরের গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল দল এর অর্ধ-বার্ষিক সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জলবায়ু সহনশীল ফোরামের সদস্যরা ।

সভায় বিগত ছয় মাসে জলবায়ু সহনশীল কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন করা হয় এবং পরবর্তী ছয় মাসের পরিকল্পনা গ্রহণ করা হয়। আলোচনায় উঠে আসে খরা, লবণাক্ততা ও বন্যার ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ এবং নারীদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়গুলো।

সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি শেখ আমির হোসেন। যিনি বলেন, “জলবায়ু পরিবর্তন আমাদের বাস্তবতা। তাই স্থানীয়ভাবে প্রস্তুত থাকাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

সভায় আরো উপস্থিত ছিলেন সম্পাদক মো: আমজাদ হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক মো: হাবিবুল্লাহ বাহার, অধিপরামর্শ সম্পাদক মো: রাশেদ গাজী, নির্বাহী সদস্য মনোয়ারা খাতুন সহ আরো অনেকে। তারা লবণাক্ত জমিতে সহনশীল ফসল চাষে সম্প্রদায়ভিত্তিক উদ্যোগের কথা তুলে ধরেন।

এই অর্ধ-বার্ষিক সভার মাধ্যমে ফোরামের সদস্যরা জলবায়ু সহনশীল উন্নয়নে জনগণের অংশগ্রহণমূলক কার্যক্রমকে আরও সুসংহত করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

About dainiksatkhira24

Check Also

শ্যামনগরে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ঘের মালিককে ১ হাজার টাকা জরিমানা

Spread the loveরঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরে কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রির দায়ে এক ঘের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com