কাঁঠালের বিচি পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন

Spread the love

লাইফস্টাইল ডেস্ক:
কাঁঠালের বিচি যেমন ভেজে খেতে দারুণ, তেমনি নানা ধরনের তরকারির স্বাদ বাড়াতেও অতুলনীয়। অনেকেই কাঁঠালের বিচির লালচে ত্বক পরিষ্কার করে নেন রান্নার আগে। এটি পরিষ্কার করার ফেলার রয়েছে সহজ উপায়।

কাঁঠালের বিচি শুকিয়ে গেলে উপরের সাদা খোসা ছাড়িয়ে নিন। এরপর গরম পানির মধ্যে একটি লেবুর রস মিশিয়ে এর মধ্যে ভিজিয়ে রাখুন কাঁঠালের বিচি। ১৫ মিনিট পর একটি খালি বোতলে বিচিগুলো ঢুকিয়ে বারকয়েক ঝাঁকিয়ে নিন। পানি দিয়ে ধুয়ে ফেললেই দেখবেন একেবারে পরিষ্কার হয়ে গেছে কাঁঠালের বিচি।

লেবুর রসের বদলে ভিনেগার ও লবণমিশ্রিত পানিতেও ভিজিয়ে রাখতে পারেন কাঁঠালের বিচি।

About dainiksatkhira24

Check Also

ঘুম ও হজমের সমস্যায় লবঙ্গ যেভাবে উপকার করে

Spread the love লাইফস্টাইল ডেস্ক: বর্তমান ব্যস্ত জীবনে ঠিকমতো ঘুম না হওয়া এখন অনেকেরই সাধারণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com