Breaking News

মেসির জাদুকরিতে হারলো মায়ামি

Spread the love

স্পোর্টস ডেস্ক: ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে লিওনেল মেসির দুর্দান্ত ফ্রি-কিকে পর্তুগিজ জায়ান্ট পোর্তোকে ২-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে যাওয়ার আশা জিইয়ে রাখল ইন্টার মায়ামি। ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে টেলাসকো সেগোভিয়া ও মেসির গোলে ফিরে আসে মার্কিন ক্লাবটি।
আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে এগিয়ে যায় পোর্তো। সপ্তম মিনিটে স্যামু আগেহোয়াকে ফাউলের অভিযোগে পেনাল্টি পায় দলটি। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করে দলকে এগিয়ে দেন আগেহোয়া। প্রথমার্ধে পিছিয়ে থাকা মেসির দল দ্বিতীয়ার্ধে নামে নতুন উদ্দীপনায়।দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৪৬তম মিনিটে মার্কেলো উইগানড্টের ক্রস থেকে দুর্দান্ত শটে সমতা ফেরান ভেনেজুয়েলান মিডফিল্ডার টেলাসকো সেগোভিয়া। এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। ৫৩তম মিনিটে বক্সের সামান্য বাইরে ফাউল থেকে ফ্রি-কিক পায় ইন্টার মায়ামি। আর সেখানেই জাদু দেখান লিওনেল মেসি। বাঁ পায়ের কার্ল করে দুর্দান্ত এক শটে বল জালে পাঠান এই আর্জেন্টাইন কিংবদন্তি।
বাকি সময় পোর্তো আক্রমণ চালালেও গোলের মুখ খুলতে পারেনি। ইন্টার মায়ামির রক্ষণ ও গোলরক্ষক অস্কার উস্তারির পারফরম্যান্স ছিল প্রশংসনীয়।
এই জয়ে গ্রুপ ‘এ’-তে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ভালো অবস্থানে রয়েছে মায়ামি। তাদের শেষ ম্যাচ পামেইরাসের বিপক্ষে, যারা আগের ম্যাচে আল-আহলিকে হারিয়েছে। পোর্তো এখনো এক পয়েন্টে রয়েছে এবং শেষ ম্যাচে তাদের জয় ছাড়া বিকল্প নেই।মেসির এই ফ্রি-কিক এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। অনেকেই একে বলছেন ‘দেখার মতো এক গোল, যা হাজারবার দেখলেও মন ভরবে না।’

About dainiksatkhira24

Check Also

বাংলাদেশে দেখা যাবে আইপিএল

Spread the love স্পোর্টস ডেস্ক: নতুন সরকারের তথ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com