Breaking News

শার্শায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

Spread the love

আঃজলিল: যশোরের শার্শায় বজ্রপাতে আয়ুব হোসেন(৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।রোববার(১৫ জুন) বেলা ১২ টার সময় উপজেলার উলাশী ইউনিয়নের কন্যাদহ গ্রামের মাঠে এ ঘটনাটি ঘটে। আয়ুব হোসেন ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে ও উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের ছোট ভাই। উপজেলা বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী জানান, তার ছোট ভাই বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ক্রেন সাইটের সাধারণ শ্রমিক হিসাবে কাজ করতেন। ঘটনার দিন সে বাড়ির গরুকে ঘাস খাওয়াতে মাঠে নিয়ে গিয়েছিলেন। পরে মাঠে গরু বেঁধে রেখে ফিরে আসার সময় হঠ্যাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়।

About dainiksatkhira24

Check Also

যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

Spread the loveমো: সাগর হোসেন:যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে প্রায় ৭ কোটি ৬৮ লাখ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com