
বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরায় জেলা বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির পালিত হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিলো, দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান।
শুক্রবার সকাল ৮টায় সাতক্ষীরা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ এবং বেলা ১২ টায় গরীব অসহায়দের মাঝে খাদ্য বিতরণ সবশেষে বিকাল ৪টায় সাতক্ষীরা পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি, তাজকিন আহমেদ চিশতি, ড. মনিরুজ্জামান, সদস্য ও সাবেক সমন্বয়ক ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য মাসুম বিল্লাহ শাহিন, এড. নুরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ কামরুজ্জামান কামু, জেলা কৃষকদলের আহবায়ক সালাউদ্দিন লিটন, জেলা তাঁতীদলের আহবায়ক হাসান শাহরিয়ার রিপন, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আখতার বিউটি, জেলা জিয়া পরিষদের আহবায়ক সহকারী অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, জেলা আইনজীবী ফোরামের আহবায়ক এড. আকবর আলী, জেলা জাসাসের ভারপ্রাপ্ত আহবায়ক শেখ জিল্লুর রহমান প্রমুখ। আলোচনা সভার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ ১৯৭১ মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং জুলাই- আগষ্ট ‘২৪ এর সকল শহীদদের রূহের মাগফিরাত কামনার মাধ্যমে সায়ফুল্লাহ আল কাফি পরিচালনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম, জেলা জাসাসের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ নাসির উদ্দিন, সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মিলন সিকদার, জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদুল ইসলাম বুলবুল, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আজ্জেদ হোসেন, যুবদল নেতা মোঃ রোমান, সাবেক ছাত্রনেতা আবেদুল হক মুন্না, মোঃ আসিফ, বাপ্পীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, পৌর ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
