Breaking News

জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সাতক্ষীরা জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটি গঠন

Spread the love

সাতক্ষীরা প্রতিনিধি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এড. মোঃ আকবর আলী আহবায়ক ও এড. মোঃ নুরুল আমিনকে সদস্যসচিব করে ১১ সদস্য বিশিষ্ট্য এ আহবায়ক কমিটি গঠিন করা হয়। রবিবার (২৫ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিষ্টার কায়সার কামাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আহবায়ক কমিটিতে অন্যান্যরা যারা আছেন তারা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক এড. মোঃ আবু সাঈদ রাজা, যুগ্ন আহবায়ক এড. শহীদ হাসান, সদস্য যথাক্রমে, এড. এবিএম সেলিম, এড. ই.জে শাহারিয়ার হাসিব, এড. জি.এম ফিরোজ আহমেদ, এড. এ.বি.এম ইমরান হোসেন শাওন, এড. মোঃ মিজানুর রহমান বাপ্পী, এড. মোঃ সিরাজুল ইসলাম (৫) ও এড. লুৎফুন নেছা রুবী।
উল্লেখ্য ঃ উক্ত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার কমিটিকে অনুমোদনের তারিখ অর্থাৎ আজ (২৫ মে) থেকে কার্যকরী করে পরবর্তী তিন মাসের জন্য মেয়াদ প্রদান করা হয়েছে। একই সাথে উক্ত মেয়াদের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য বলা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com