
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে চার লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। শনিবার রাতে ও রোববার সকালে বিজিবির পৃথক অভিযানে জেলার ভোমরা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা এলাকা থেকে এসব মালমাল আটক করা হয় । রোববার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক ।তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা থেকে ২৪,৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ,কালিয়ানি থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,তলুইগাছা ৩০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ,কাকডাঙ্গা থেকে ২,২০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বোরকা ও ঔষধ, এছাড়াও মাদরা থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করা হয় ।তিনি আরো জানান, আটকৃত ভারতীয় মালামালের মূল্য চার লক্ষ চৌদ্দ হাজার পাঁচশত টাকা।উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
