Breaking News

বুধহাটা দরগাহ মসজিদে জুম্মা উদ্বোধন

Spread the love

জি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার বুধহাটা দরগাহ পাঞ্জেগানা মসজিদকে জুম্মা মসজিদ হিসাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার আলোচনা ও জুম্মা নামাজের মধ্যদিয়ে মসজিদের উদ্বোধন করা হয়। বুধহাটা বাজারের উত্তরাংশে বুড়ো পীর সাহেবের দরগাহ-এ এলাকার ধর্মপ্রাণ মানুষের পাঞ্জেগানা মসজিদ চলে আসছিল। মুসল্লিদের আগ্রহ ও চাহিদার প্রতি সম্মান রেখে পাঞ্জেগানা মসজিদকে জুম্মা মসজিদ হিসাবে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জুম্মা মসজিদের শুভ উদ্বোধন করেন, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি জামায়াত নেতা এড. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সাবেক মেম্বার আঃ করিম ঢালী। খুৎবা প্রদান ও ইমামতি করেন, হাফেজ মাওঃ শফিকুল ইসলাম। মসজিদের পেশ ইমাম হাফেজ রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে রেজাউল ইসলাম, রফিকুজ্জামান বকুল, রফিকুল ইসলাম রফি, শওকত হোসেন, শফিকুল ইসলাম শফি, বাজার কমিটির সেক্রেটারী নুরুজ্জামান জুলু, মসজিদ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com