Breaking News

রাষ্ট্রদূত পদ থেকে ৩ সেনা কর্মকর্তাকে প্রত্যাহার

Spread the love

নিউজ ডেস্ক:
মেজর জেনারেল পদমর্যাদার তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার। তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রত্যাহার হওয়া তিন কর্মকর্তা হলেন- মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক এবং মেজর জেনারেল মো. জাহাংগীর আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার জন্য তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এর আগে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে এই তিন কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।

About dainiksatkhira24

Check Also

ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা

Spread the love নিউজ ডেস্ক: ভোরের মৃদু কুয়াশা আর রোদের লুকোচুরির মধ্য দিয়ে প্রকৃতিতে হাতছানি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com