Breaking News

তালায় ভেজাল দুধ তৈরীর রাসায়নিক পদার্থ সহ গ্রেপ্তার-২

Spread the love

ফারুৃক সাগর  : ভেজাল দুধ তৈরীর বিভিন্ন রাসায়নিক পদার্থ, ভেজাল দুধ সহ দুই জনকে গ্রেপ্তার করেছে তালা থানা পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) রাতে তাদের তালা উপজেলার শিবপুর গ্রামে সিরাজুল ইসলামের বসতবাড়ি থেকে আলামত সহ তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত:অসীম ঘোষের ছেলে সোহাগ ঘোষ (২৭) ও তালা উপজেলা সদরের শিবপুর গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে মো: সিরাজুল ইসলাম (৪০)।
তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ভেজাল দুধ তৈরী হচ্ছে এমন খবর পেয়ে শিবপুর গ্রামে সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়।
এসময় সিরাজুল ইসলামের বাড়ির গোয়াল ঘরের বারান্দা থেকে একটি ব্লেন্ডার মেশিন, ৭ ড্রাম ভেজাল দুধ তৈরির পাউডার, তেল, একটি মোটর চালিত ভ্যান , একটি ১০০ সিসি প্লাটিনা মোটরসাইকেল এবং ২৮০ লেটার ভেজাল দুধ জব্দ করা হয় ।শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com