
ফারুক সাগর:সাতক্ষীরার তালা উপজেলায় ৪৫টি স্কিমের অনুকূলে ২০ লাখ ২৯ হাজার ৪৭৫ টাকা বিনিয়োগ এবং ৪০টি গ্রাম প্রকল্পে ৪৫ লাখ টাকা পুনর্বিনিয়োগ করা হয়েছে। একই সঙ্গে সব প্রকল্প গ্রামে সাইনবোর্ড প্রদান করা হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) তালা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা এবং সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন অসিত রায়, ইমদাদুল হক ও আমিনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজকর্মী তৌফিক ইমরান।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
