Breaking News

পার্বতীপুরে পুকুরে ডুবে দুই শিশুর প্রাণহানি

Spread the love

রুকুনুজ্জামান:দিনাজপুরের পার্বতীপুরে পৃথক দুটি ঘটনায় দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। একই দিন দুপুরে জমিতে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে বেলাইচন্ডি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় চার বছর বয়সী শিশু সালমান বাবু। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর বাড়ির পাশের পুকুরের পানিতে তাকে ভাসতে দেখেন স্বজনরা। দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সালমানকে বাড়িতে নিয়ে আসার পর পরিবারের সদস্যরা জানতে পারেন, একই এলাকার আট বছর বয়সী শিশু শাহরিয়ার জাহান ইভাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। দুই শিশু একসঙ্গে খেলতে গিয়ে পুকুরে পড়ে থাকতে পারে—এমন ধারণা থেকে এলাকাবাসী পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় আধা ঘণ্টা পর পুকুরের পানি থেকে ইভাকেও মৃত অবস্থায় উদ্ধার করা হয়।নিহত সালমান বাবু ওই গ্রামের রানা বাবুর ছেলে এবং ইভা একই এলাকার শহিদুল ইসলামের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, সম্পর্কে তারা। খালা-ভাগনি।এদিকে, একই ইউনিয়নের সোনাপুকুর পশ্চিমপাড়া গ্রামে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের জমিতে ঘাস কাটতে যান জাহানারা বেগম। এ সময় সাপের কামড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার চক সুকদেবপুর গ্রামের এক ওঝার কাছে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। জাহানারা বেগম ওই গ্রামের মৃত মনির উদ্দীনের স্ত্রী।পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দুটি ঘটনাস্থলই পরিদর্শন করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।একই দিনে পৃথক ঘটনায় তিনজনের এমন মর্মান্তিক মৃত্যুতে বেলাইচন্ডি ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

About dainiksatkhira24

Check Also

পার্বতীপুরে কিশোরকণ্ঠের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Spread the loveরুকুনুজ্জামান বাবুল : ‘কিশোরকণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে কিশোরকণ্ঠ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com