Breaking News

ব্রহ্মরাজপুরে যুবকদের মাঝে জার্সি বিতরণ করলেন মেম্বার প্রার্থী মাওলানা আনিছুর রহমান

Spread the love

শাহিনুর রহমান: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের যুবকদের মাঝে জার্সি বিতরণ করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী ও জামায়াত নেতা মাওলানা আনিছুর রহমান।শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় যুবকদের হাতে এসব জার্সি তুলে দেওয়া হয়।জার্সি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মাওলানা আনিছুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি মহিব্বুল্লাহ, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, মোজাফফর হোসেন, ওমর আলীসহ স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরা।
এ উদ্যোগের বিষয়ে মাওলানা আনিছুর রহমান জানান,, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে তিনি এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে চান।তিনি আরও বলেন, এলাকার যুবকদের সঙ্গে নিয়ে সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার পাশাপাশি ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করতে চান।

About dainiksatkhira24

Check Also

ক্যান্সার আক্রান্ত আবু সিদ্দিক বাঁচার জন্য সহযোগিতা চান

Spread the loveনিজস্ব প্রতিনিধি: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বেঁচে থাকার আকুতি জানাচ্ছেন ৫০ বছরোর্ধ্ব মোঃ আবু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com