Breaking News

সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নির্বাচিত হলেন অ্যাডভোকেট মো. আকবর আলী

Spread the love

মো হাফিজুল ইসলাম: সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সরকারি (পাবলিক প্রসিকিউটর-পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. আকবর আলী।মঙ্গলবার (১০ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়।অ্যাডভোকেট মো. আকবর আলী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক। তিনি ৬ জুন ২০০৭ সালে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে যোগদান করেন।দীর্ঘদিন ধরে তিনি আইন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন।এ ছাড়া তিনি সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন।সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে।নতুন দায়িত্বে তিনি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা ও আইনি কার্যক্রমে দায়িত্ব পালন করবেন।

About dainiksatkhira24

Check Also

আলিপুর ইউনিয়নের ভোমরা সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নি সন্ত্রাস ও ককটেল বিস্ফোরণের অভিযোগ

Spread the love নিজস্ব প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট ও রাজনৈতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com