Breaking News

এনপিবি’র প্রথম বর্ষ পূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের ফুলেল শুভেচ্ছা

Spread the love

‎মাসুদ রানা: এনপিবি জাতীয় গনমাধ্যম এর প্রথম বর্ষ পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। ‎মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল ৪ টায় সাতক্ষীরা শহরের শহীদ নাজমুল সারণীর ম্যানগ্রোভ সভাঘরে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
‎
‎অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান এনপিবি’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ হোসেন আলীকে ফুলের তোড়া তুলে দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
‎এ সময় মেহেদী হাসান বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের আয়না এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এনপিবি বাংলাদেশ তথা সাতক্ষীরার অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের কথা তুলে ধরবে বলে আমরা প্রত্যাশা করি। একই সঙ্গে সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন ভূমিকা পালন করে পত্রিকাটি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাতক্ষীরার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছেন।
‎এ সময় তিনি আরও বলেন,গণমাধ্যম সমাজের নানা অসংগতি, অনিয়ম ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরার পাশাপাশি মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন এ গণমাধ্যম বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা।
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মো. নুরুন্নবী, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান,মিডিয়া সম্পাদক মো: মাসুদ রানা, এইচআরডি সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,প্রকাশনা সম্পাদক মো. মাসুদুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজ সভাপতি জিয়াউর রহমান ফাহিম,পৌর উত্তর থানা সভাপতি হাফেজ বাদশা ফয়সালসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
‎এ সময় শুভেচ্ছা বিনিময়কালে এনপিবি’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ হোসেন আলী উপস্থিত ছাত্রশিবির নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁরা এনপিবি’র উত্তরোত্তর সমৃদ্ধি, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সাতক্ষীরার মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন।
‎নতুন এ গণমাধ্যমের পথচলা সত্য, ন্যায় ও জনমানুষের অধিকার প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
‎

About dainiksatkhira24

Check Also

আলিপুর ইউনিয়নের ভোমরা সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নি সন্ত্রাস ও ককটেল বিস্ফোরণের অভিযোগ

Spread the love নিজস্ব প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট ও রাজনৈতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com