Breaking News

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

Spread the love

ফারুক সাগর:“করবো সমবায়,গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ” এ প্রতিপাদ্য সামনে রেখে তালায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) সকালে তালা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সমবায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে তালা উপ-শহরে র‌্যালি শেষে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। সমবায় অফিসের সহকারী পরিদর্শক রমেন্দু বাছাড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন তালা থানার ওসি আব্দুল আলিম, পাটকেলঘাটা থানার ওসি মোঃ কোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাসুম বিল্লাহ, শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান, সম্পাদক গাজী জাহিদুর রহমান, যুবদল নেতা সাইদুর রহমান সাঈদ, যুব জামায়াতের সভাপতি প্রভাষক মোস্তাফিজুর রহমান রেন্টু, সমবায়ীদের মধ্যে মুশফেকুজ্জামান ইমন, প্রভাত রায়, মুসলিমা খাতুন প্রমুখ।

এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সভাপতিসহ অতিথিবৃন্দ।

About dainiksatkhira24

Check Also

তালায় মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার হুমকির নিরাপত্তাহীনতায় কাঠ ব্যবসায়ীয় সংবাদ সম্মেলন

Spread the loveতালা প্রতিনিধি: তালা সদর ইউনিয়নের ডাংগানলতা গ্রামে এক কাঠ ব্যবসায়ীকে মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com