হৃদয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন দিঘী

Spread the love

ডেস্ক রিপোর্ট: ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় ক্যারিয়ার শুরু করলেও সময়ের পরিক্রমায় তিনি এখন পুরোদস্তুর নায়িকা। তবে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত নানা ঘটনা নিয়ে প্রায়ই খবরের শিরোনাম হন এই অভিনেত্রী। সম্প্রতি ‘বরবাদ’ সিনেমার নির্মাতা হৃদয়ের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে বিনোদনপাড়ায়।

তবে বিষয়টি নিয়ে সরাসরি কোনো স্বীকারোক্তি বা অস্বীকারের পথে হাঁটেননি দীঘি। বরং পুরো বিষয়টিকে শোবিজ অঙ্গনের চেনা সমীকরণ হিসেবেই দেখছেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরেন অভিনেত্রী। দীঘি সাফ জানান, তিনি নিজে মুখ খুলে কোনো তথ্য নিশ্চিত না করা পর্যন্ত তাকে কেন্দ্র করে ছড়ানো যাবতীয় কথাই কেবল ‘গুঞ্জন’।

তাকে ঘিরে চলমান চর্চা কিংবা এ ধরনের খবরের উৎস কী—তা নিয়ে খুব একটা মাথা ঘামান না জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি জানিও না কে ছড়ায়, আমি জানিও না কী গুঞ্জন হয়। আমি এসবের খুব বাইরে। গুঞ্জন হবে, এটা খুব স্বাভাবিক। আমাকে নিয়ে গুঞ্জন হয়েও থাকলে, যতক্ষণ পর্যন্ত আমি নিজের মুখে কিছু বলছি না, ততক্ষণ সেটা গুঞ্জনই।’

এসব গুঞ্জন নিয়ে বাড়তি কথা বলা কিংবা ব্যাখ্যা দেওয়ার কোনো যৌক্তিকতা দেখেন না দীঘি। শোবিজ অঙ্গনে কাজ করলে ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহল থাকাটাকে স্বাভাবিক হিসেবেই মেনে নেওয়া উচিত বলে মনে করেন তিনি।

দীঘির ভাষায়, একজন গণমাধ্যমকর্মী কিংবা শিল্পীর ব্যক্তিগত পরিসর নিয়ে মানুষের আগ্রহ থাকাটাই স্বাভাবিক। তাই প্রতিটি আলোচনাকে বাড়তি গুরুত্ব দিয়ে প্রতিক্রিয়া দেখানোর কোনো প্রয়োজন নেই। এ প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয়, একজন মিডিয়া পারসন হিসেবে, একজন আর্টিস্ট হিসেবে গুঞ্জন থাকবে। এটাকে হালকাভাবে, খুব স্বাভাবিকভাবে নিতে হবে। এটা নিয়ে বেশি কথা বলার কিছু নেই।’

About dainiksatkhira24

Check Also

জাহ্নবী বিতর্কে রাশমিকার বার্তা

Spread the loveডেস্ক রিপোর্ট: সিনেমায় পোশাক ও চরিত্রের উপস্থাপনা নিয়ে নিজের ব্যক্তিগত সীমারেখার কথা জানিয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com