আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছে বিএনপি

Spread the love

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এশীয় রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলনের (আইসিএপিপি) ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নিচ্ছে বিএনপি। আগামী ৪ থেকে ৭ নভেম্বর এ সম্মেলন হবে।সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের দুই সদস্যের প্রতিনিধিদল মনোনীত করেছেন। এর নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ। প্রতিনিধিদলের অপর সদস্য হলেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।মঙ্গলবার (৩ নভেম্বর) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এবারের ১৩তম সাধারণ অধিবেশনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’। সম্মেলনে এশিয়ার ৩৭টি দেশের ৯৬টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। বিএনপি এশিয়ার রাজনৈতিক দলগুলোর জোট আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য।সিউলে এ সম্মেলনের যৌথ আয়োজক দক্ষিণ কোরিয়ার মিনজু (ডেমোক্রেটিক) পার্টি ও পিপল পাওয়ার পার্টি।উল্লেখ্য, ২০০০ সালের সেপ্টেম্বর মাসে ফিলিপাইনের ম্যানিলায় আইসিএপিপি গঠিত হয়।

About dainiksatkhira24

Check Also

পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী

Spread the loveডেস্ক রিপোর্ট: পোশাকখাতে অস্থিরতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com