Breaking News

শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

Spread the love

পরিতোষ কুমার বৈদ্য: সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী (২৭ ও ২৮ অক্টোবর) প্রশিক্ষণ কর্মসূচি আজ শেষ হয়েছে।বুধবার বিকালে মুন্সিগঞ্জে সিসিডিবির শক্তি প্রকল্পের শাখা কার্যালয়ে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিডিবির শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিসিডিবি শক্তি প্রকল্পের সহকর্মীবৃন্দ। এছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণকারী হিসাবে উপস্থিত ছিলেন শক্তি প্রকল্পের পুরুষ দল থেকে ৫ জন, নারী দল থেকে ১৫ জন ও যুবদল থেকে ৫ জন সদস্য প্রমূখ।দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের স্থানীয় সম্পদ ব্যবহার করে কিভাবে কমিউনিটির উন্নয়ন করা যায় এবং নিজের যে দক্ষতা জ্ঞান আছে তা কাজে লাগিয়ে কিভাবে নিজের ও সমাজের উন্নয়ন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় । প্রশিক্ষণটি পরিচালনা করেন, সিসিডিবি শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রাণী ও দুইজন কমিউনিটি অর্গানাইজার।প্রশিক্ষণ শেষে মোছাঃ সাবিনা খাতুন বলেন, আমাদের আশেপাশে কত সম্পদ আছে তা এই প্রশিক্ষণ টার মাধ্যমে আমি বুঝতে পারলাম। আমার যে ছোট্ট পরিসরের জায়গা আছে সেটাকে আমি কাজে লাগাবো।
মোঃ রুবেল গাজী বলেন, আমি ভাবতাম ব্যবসা করতে গেলে বাজারের দোকান ভাড়া। কিন্তু এই প্রশিক্ষণ থেকে আমি বুঝলাম যে আমার বাড়ির সামনে যে জায়গাটি আছে সেখানে আমি একটা ক্ষুদ্র ব্যবসা শুরু করতে পারি। সিসিডিবি কে ধন্যবাদ এমন একটি প্রশিক্ষণ দেওয়ার জন্য।

About dainiksatkhira24

Check Also

শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মা দীপালী মণ্ডলকে অপহরণ করেছে ভাটা সর্দ্দার আমজাদ

Spread the love রঘুনাথ খাঁ: অগ্রিম টাকা নিয়ে ছেলে ইটভাটায় না যাওয়ায় মা দীপালী মণ্ডলকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com