Breaking News

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির কমিটি ঘোষণা

Spread the love

 

 উপদেষ্টা আব্দুর রউফ, সভাপতি সান্টু চৌধুরী ও সাধারণ সম্পাদক রনজু

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটির আয়োজনে শহরের পলাশপোলস্থ রয়েল প্লাস কনভেনশন সেন্টারে আব্দুল মোমেল খান চৌধুরী (সান্টু চৌধুরী) এর সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীিত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক গণমানুষের নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ। এসময় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে আলহাজ্ব মো. আব্দুর রউফকে প্রধান উপদেষ্টা। আব্দুল মোমেল খান চৌধুরী (সান্টু চৌধুরী) কে সভাপতি ও শেখ সাইদ আহমেদ রনজুকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন-কার্যকরী সভাপতি মো. শহিদুল্লাহ (ইএসএল), যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম শফি, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম সাগর, দপ্তর সম্পাদক শওকাত হোসেন বাবলু, বন্দর সম্পাদক আব্দুল জলিল (মোঝ ভাই)। এছাড়াও ২ জন সদস্যের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে। সংগঠনের সামগ্রীক উন্নয়ন ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সকলের সকলের সহযোগিতা কামনা করেছেন নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ। কমিটি ঘোষণা করার পরই জেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছে নবগঠিত কমিটির নেতৃবৃন্দদেরকে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় মুসলিম এইডের অ্যাডভোকেসি নেটওয়ার্কিং ও সহযোগিতা সভা অনুষ্ঠিত

Spread the loveনিজস্ব প্রতিনিধি: ৮ম শ্রেনীতে কালীনসময়ে বিয়ে হয় মর্জিনা খাতুনের। অভাব অনাটনের সংসার তখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com