Breaking News

দেবহাটায় আলোচিত শামীম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

Spread the love

মোমিনুর রহমান: দেবহাটায় আলোচিত শামীম হত্যার জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীনের নেতৃত্বে একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই মোঃ আল আমিন, এসআই মোঃ সাহিদুল আলম, এসআই সঞ্জয় পাল, এসআই মোঃ জাকারিয়া শেখ, এসআই সোহগ হোসেন, পিএসআই বিপ্লব মালাকার, এএসআই মোঃ রহমত আলী, এএসআই মোঃ ইব্রাহিম খলিল ও এএসআই মোঃ আলাউদ্দীন আলীসহ সংগীয় ফোর্স।
অভিযান চলাকালে ১৬ অক্টোবর রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে সুবর্ণাবাদ এলাকা থেকে মাহাতাব উদ্দীন খানের ছেলে মোক্তার হোসেন খানকে (৫৩) গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে অপর এক অভিযানে নাজিরের ঘের এলাকা থেকে রহিম বক্স মোল্যার ছেলে আসাদুল ইসলাম মোল্যাকে (৪৬) গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত উভয় আসামির বিরুদ্ধে দেবহাটা থানায় হত্যা মামলা রয়েছে। গ্রেপ্তার শেষে তাদের ১৬ অক্টোবর জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচএম শাহীন জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

দেবহাটায় দুই মন্দিরের জমির ঘের থেকে মাছ লুট

Spread the loveরঘুনাথ খাঁ: উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশ উপেক্ষা করে সাতক্ষীরার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com