Breaking News

আদালত থেকে বেরিয়ে বললেন ‘জয় বাংলা, দাবিয়ে রাখা যাবে না’ আইভী

Spread the love

ডেস্ক রিপোর্ট: গণঅভ্যুত্থানের সময় সিদ্ধিরগঞ্জের রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সেলিনা হায়াৎ আইভী। শুনানি শেষে আদালত তার পুনরায় জামিন মঞ্জুর করেছেন।মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ জেলা আদালতে পৌঁছান। পরে পুলিশি প্রহরায় তাকে আদালতকক্ষে নেওয়া হয়। এ সময় বিপুলসংখ্যক আইনজীবী, সাংবাদিক ও তার সমর্থকেরা সেখানে উপস্থিত ছিলেন।

শুনানিতে আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, এ মামলায় পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্তে পুলিশ বিস্ফোরকের কোনো আলামত কিংবা মামলার সঙ্গে আসামির সংশ্লিষ্টতা পায়নি। নোটিশ পাওয়ার পরও মামলার বাদী ও নিহতের স্ত্রী আলেয়া আক্তার মিম আদালতে হাজির হননি।

আইভীর আইনজীবী আরও বলেন, এ মামলায় তার মক্কেলকে জামিন দেওয়া হয়েছিল। তাই তারা পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ এবং আইভীর পুনরায় জামিন মঞ্জুরের আবেদন করেছেন।

অন্যদিকে জামিনের বিরোধিতা করেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জাকির হোসেন। তিনি বলেন, জামিনের বিরুদ্ধে তারা নারাজি পিটিশন দেবেন।

এ সময় আইভীর আইনজীবী আওলাদ হোসেন ও আসামিপক্ষের অন্য আইনজীবীরা পিপির কাছে জানতে চান, কোন আইনে তিনি নারাজি পিটিশন দেবেন। দুই পক্ষের শুনানি শেষে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আইভীর পুনরায় জামিন মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের ব্র্যাক ব্যাংকের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রিকশাচালক তুহিন নিহত হন। এ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে এক নম্বর আসামি করা হয়েছে। সেলিনা হায়াৎ আইভী এ মামলার ১১ নম্বর আসামি।

আদালতের কার্যক্রম শেষে বেরিয়ে গাড়িতে ওঠার সময় সেলিনা হায়াৎ আইভী ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘জয় বাংলা, দাবিয়ে রাখা যাবে না।’বুধবার নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে সেলিনা হায়াৎ আইভীর আরেকটি মামলায় হাজিরার দিন ধার্য রয়েছে।

About dainiksatkhira24

Check Also

পরাজিত শক্তি দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে : রিজভী

Spread the loveডেস্ক রিপোর্ট: দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com