Breaking News

সম্প্রীতির বটিয়াঘাটা গড়ায় ভূমিকা রাখার অঙ্গীকার করলেন বটিয়াঘাটাবাসী

Spread the love

স্টাফ রিপোর্টার : সম্প্রীতির বটিয়াঘাটা গড়ায় ভূমিকা রাখার অঙ্গীকার করলেন বটিয়াঘাটা উপজেলাবাসী। সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ি, এই স্লোগানকে সমানে রেখে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি),কালিগঞ্জ এর আয়োজনে ও ফরেইন, কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিস-এফসিডিওর অর্থায়নে দ্য হাঙ্গার প্রজেক্ট; বাংলাদেশর মাল্টি-স্টেকহোলডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি-এমআইপিস প্রকল্পের আওতায় শনিবার সকাল সাড়ে দশটায় রনজিতেরহুলা তরিকুচ্ছন্নাত দাখিল মাদ্রাসার হল রুমে বটিয়াঘাটা পিএফজি কতৃক আয়োজিত সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীষক মতবিনিময় সভায় এ অঙ্গীকার করেন তারা। পিস অ্যাম্বাসেড কামরুল ইসলামের সভাপতিত্বে ও ফিল্ড কোঅরডিনেটর মো. আবু তাহের এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট খুলনা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। তিনি দি হাঙ্গার প্রজেক্ট এর কাযক্রম, কাযক্রমের উদ্দেশ্য ও মতবিনিময় সভার উদ্দেশ্য আলোচনা করেন। তিনি বলেন, বতমান রাজনৈতিক পরিবতিত পরিস্থিতে দি হাঙ্গার প্রজেক্ট সারা দেশে সহিংসতা নিরসর এবং শান্তি- সম্প্রীতি স্থাপনের জন্য বিভিন্ন ধরণের পরামশমূলককাযক্রম পরিচালনা করে আসছে, এরই ধারাবাহিকতায় এ মতবিনিময় সভা। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন তরিকুচ্ছন্নাত দাখিল মাদ্রাসার সহকারি সুপার মোঃ হাফিজুর রহমান,বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি)’র বটিয়াঘাটা উপজেলার সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সাইপুর রহমান, জামাতে ইসলামী বাংলাদেশ এর বটিয়াঘাটা উপজেলার সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, ইউপি সদস্য মোসা. মারুফা বেগম, সনাতন ধমের ধমীয় নেতা ও রনজিতেরহুলা তরিকুচ্ছন্নাত দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক সুজি কুমার মল্লিক,পিএফজি’র কোঅরডিনেটর প্রহ্লাদ জোদ্দার, পিএফজি সদস্য ও সাংবাদিক সহকারি অধ্যাপক(অব.) এনায়েত উল্লাহ, ব্রজলাল কলেজের ছাত্রনেতা মোঃ ইব্রাহীম শেক প্রমুখ।সভায় বক্তারা বলেন, সম্প্রতি রাজনৈতিক ধমীয় ও সামাজিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন ধরণের সহিংসতা সৃষ্টি হচ্ছে এবং রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে বিভাজন তৈরীর চক্রান্ত চলছে। এধরনের চক্রান্ত আমাদের সামাজিক বন্ধন,ধমীয় সম্প্রীতি ,স্থিতিশীলতা এবং উন্নয়ন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্থ করছে। সাম্প্রতিক সময়ে সময়ে কিছু ধমীয় সংগঠনের কাযক্রম নিয়ে প্রশ্ন উঠেছে,যা আমাদের সহাবস্থানের পরিবেশকে নষ্ট করার সম্ভবনা তৈরী করেছে। তারা বলেন, আমরা যেন গুজবে কান না দেই, প্রকৃত ঘটনা জানার চেষ্টা করি এবং সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করি, এই পরিস্থিতিতে আমাদের সকলের প্রচেষ্টার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এবং একটি শান্তিপূণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। তারা সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নিবাচিত জনপ্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি, বিভিন্ন ধমের ধমীয় নেতা ও শিক্ষাথীদের নিয়ে আগমী ৭ দিনের মধ্যে ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করবেন। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন ধমের ধমীয় নেতা সুশিল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষাথী পিএফজি’র সদস্যবৃন্দ, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

সুন্দরবনে মধুসংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উদ্ধার

Spread the love রঘুনাথ খাঁ: সুন্দরবনে মধু সংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে দিক হারিয়ে ভারতে ঢুকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com