Breaking News

জেলা যুবদলের কমিটিকে অভিনন্দন জানিয়ে কলারোয়ায় আনন্দ মিছিল

Spread the love

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কলারোয়ায় বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ সেপ্টেম্বর, সোমবার বিকাল ৪টায় কলারোয়া পৌর ও উপজেলা যুবদলের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি কলারোয়া ডাকবাংলো চত্বর থেকে শুরু হয়ে সাতক্ষীরা-যশোর মহাসড়ক ও কলারোয়া বাজার প্রদক্ষিণ করে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো অতিক্রম করে। মিছিলে কলারোয়া পৌর ও উপজেলা যুবদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখায় হাফিজুর রহমান মুকুলকে সভাপতি, শেখ মনিরুজ্জামান প্রিন্সকে সহ-সভাপতি, মো. শফিকুল আলম বাবুকে সাধারণ সম্পাদক, মমতাজুল ইসলাম চন্দনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাসুম রানা সবুজকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
আনন্দ মিছিল থেকে নবনির্বাচিত এই কমিটির সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান স্থানীয় যুবদলের শীর্ষ নেতারা। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সাতক্ষীরা জেলা যুবদল আরও সংগঠিত ও শক্তিশালী হবে।

About dainiksatkhira24

Check Also

উচ্চ আদালতের আদেশে নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী

Spread the loveনিজস্ব প্রতিনিধি:উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com