Breaking News

আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল গ্রেফতার

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মন্টু ওরফে ভুয়া ডিআইজিকে অবশেষে গ্রেফতার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত অনুমান ৮টার সময় সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের বুলারআটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাতক্ষীরা সদর থানার এএসআই নাসির উদ্দিনের নেতৃত্বে সর্ঙ্গীয় পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করে। এব্যাপারে সদর থানার এএসআই জানান, আটককৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মন্টু ওরফে ভুয়া ডিআইজি নামে পরিচিত। সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। গ্রেফতারকৃত ব্যক্তি আলিপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের ৭নং ওয়ার্ডের মৃত মতি সানার ছেলে। গ্রেফতারকৃত ব্যক্তি কখনও সেনাবাহিনীর মেজর, কখনো পুলিশের ডিআইজিসহ পুলিশের বড় কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল। আবশেষে এই ধান্দাজ ও পলাতক আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মন্টু ওরফে ভুয়া ডিআইজি পুলিশের খাঁচায় বন্দী হলো। তাকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে বুলারআটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com