সাতক্ষীরা শহরের করিম সুপার মার্কেট ব্যবসায়ীদের সহযোগিতায় গরীবের মেহমানখানায় ভিক্ষুক ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের করিম সুপার মার্কেট ব্যবসায়ীদের সহযোগিতায় আত্ম মানবতার সেবায় প্রতি সপ্তাহের ন্যায় বৃহস্পতিবার গরীবের মেহমানখানায় ভিক্ষুক ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের করিম সুপার মার্কেটে মার্কেট ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতায় দুপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা তালহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করেন সাতক্ষীরা পৌরসভার সাবেক ০৮ নং কাউন্সিলর মোঃ শরিফুল আলম বাবু।আত্ম মানবতার সেবায় প্রতি বৃহস্পতিবার করিম সুপার মার্কেট ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতায় এ খাবার বিতরণ করা হয়। এ সময় করিম সুপার মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন: তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com