
রঘুনাথ খাঁ: এক ছাত্রদল কর্মীর হারিয়ে যাওয়া এক হাজার
টাকা কুড়িয়ে পেলেও তা ফেরৎ না দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের
সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ওই ছাত্রদল
কর্মীকে জুয়াড়ী হিসেবে উল্লেখ করায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলার নারায়নপুর গ্রামের বিএনপি’র সক্রিয় কর্মী
রবিউল ইসলাম জানান, গত ২৩ মে রাত ৯টার দিকে নারায়নপুর বাজারের
পাশে আবু সাঈদের দোকানে অবস্থান করাকালিন তার ছেলে ঝাউডাঙা
ডিগ্রী কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র আরিফুলের এক হাজার টাকার
একটি নোট হারিয়ে যায়। ওই টাকা পার্শ্ববর্তী আক্তারুজ্জামানের
ছেলে আবিদুজ্জামান কুড়িয়ে পায়। বিষয়টি জানতে পেরে
আরিফুজ্জামান তার হারনো টাকা ফেরৎ চাইলে আবিদুজ্জামান দিতে
রাজী না হওয়ায় উভয়ের মধ্যে বচসা হয়। বিষয়টি বাড়িতে যেয়ে
আরিফুজ্জামান তাকে জানানোয় তিনি সাঈদের দোকানে চলে আসেন।
এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে আক্তারুজ্জামান, তার ভাই রুহুল
আমিন, জাহিদুল ও আক্তারুজ্জামানের ছেলে আবিদুজ্জামান তার ও ছেলের
উপর হামলা করলেও উভয়পক্ষের মধ্যে মারপিটে চারজন জখম হন। বিষয়টি
নিয়ে স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম ও চেয়ারম্যান মোহিদ
হোসেন মীমাংসার উদ্যোগ নিলেও পুলিশের সোর্স আক্তারুজ্জামান
কৌশলে তার ও তার ছেলে আরিফুজ্জামানের নামে থানায় মামলা করে।
মামলায় মূল বিষয়টি উহ্য রেখে তার কলেজপড়ুয়া ছেলেকে অন লাইনে ও
বাড়িতে জুয়া খেলানোর জন্য জুয়াড়ী ডেকে এনে এলাকায় খারাপ
পরিস্থিতি তৈরির কাল্পনিক অভিযোগ করা হয়। বাধ্য হয়ে ২৯ মে তারাও
আবিদুজ্জামানসহ চারজনের নামে মামলা করেন। পুলিশ
আবিদুজ্জামানকে গ্রেপ্তার করলে তিন দিন পর সে জামিনে মুক্তি পায়।
বর্তমানে মামলা মীমাংসার নামে আক্তারুজ্জামান এক লাখ টাকা দাবি
করছে।
স্থানীয় হাফিজুর রহমান, হোসেন আলীসহ কয়েকজন জানান, আওয়ামী
লীগ সরকারের আমলে আক্তারুজ্জামান পুলিশেন সোর্স হিসেবে কাজ
করে বহু মানুষের ক্ষতিসাধন করেছে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তণের
সাথে সাথে সে নতুন কৌশল নিয়ে বিএনপি কর্মীদের বিপদে ফেলে
চলেছে। আরিফুজ্জামানের হারিয়ে যাওয়া টাকা ফেরৎ না দিয়ে মারপিটের
ঘটনায় তাকে জুয়াড়ি বানিয়ে মামলা দেওয়ায় এলাকায় ক্ষোভের সৃষ্টি
হয়েছে।
এ ব্যাপারে আক্তারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা
বন্ধ পাওয়া যায়।
মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক তাপস
কুমার ঘোষাল জানান, আক্তারুজ্জামানের দায়েরকৃত মামলাটির
অভিযোগপত্র গত ৯ আগষ্ট আদালতে দাখিল করা হয়েছে। মামলায়
অভিযোগের অনেক কিছুরই সত্যতা মেলেনি। আগামি সপ্তাহে
আরিফুজ্জামনের দায়েরকৃত মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা
হবে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
