Breaking News

দেবহাটায় আদালতে মামলা করায় বাদীকে হুমকি

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটার কোড়া গ্রামের মনিরুল ইসলামসহ ৭ জনের নামে জোরপূর্বক বসতভিটা ও জমি দখলের অভিযোগে আদালতে মামলা করায় বাদীকে হুমকি দিচ্ছে আসামীরা। এ বিষয়ে দেবহাটা থানায় অভিযোগ দায়ের করলেও কোন সুরাহা পাচ্ছে না ভুক্তভোগী গৃহবধূ শাহানারা বেগম (৪৫)। সাতক্ষীরা দেবহাটা থানার অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি খাসজমিতে বসবাস করে আসছিল শাহানারা বেগম ও তার পরিবার।দেবহাটা উপজেলার কোড়া গ্রামের মনিরুল ইসলাম ও তার সাঙ্গপাঙ্গরা মিলে জোরপূর্বক জমি দখল ও শাহানারার পরিবারকে ঘর থেকে জোর করে বের করে দিয়ে জবর দখল করে নেয়।পরে আমার বসতবাড়িতে অন্য লোক তুলে দখল করে রেখেছেন তারা।আমি বাঁধা দিতে গেলে আমাকে মারপিট করে রক্তাক্ত জখম করে।পরে স্থানীয়রা আমাকে ও আমার পরিবারের অন্য লোকজনকে উদ্ধার করে দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ বিষয়ে আমি আদালতে মামলা করলে আসামীরা আমাকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে।আমি ও আমার পরিবার বসতবাড়ি ছেড়ে বর্তমানে অন্যত্র বসবাস করছি এবং নিরাপত্তাহীনতায় ভুগছি।এবিষয়ে দেবহাটা থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করছেন।
এর আগে শাহানারা বেগম দেবহাটা উপজেলার কোড়া গ্রামের আকবর আলীর ছেলে মনিরুল ইসলামসহ সাতজনের নাম উল্লেখ করে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালত ৭ একটি মামলা দায়ের করেন।

 

About dainiksatkhira24

Check Also

দেবহাটায় পানি কমিটির সভায় জলাবদ্ধতা দূর, টিআরএম চালু ও সরকারি খাল খননের দাবি

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন :স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com