Breaking News

ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে মোসলেমা আদর্শ একাডেমীর মানববন্ধন

Spread the love

নিজস্ব প্রতিনিধি : মুসলমানদের উপর দখলদার ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মোসলেমা আদর্শ একাডেমীর ছাত্রছাত্রীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে মোসলেমা আদর্শ একাডেমীর প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি পুরাতন সাতক্ষীরা হয়ে বিশাল র্যালী ও মানবন্ধন কর্মসূচী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন— মোসলেমা আদর্শ একাডেমীর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মেহেদী হাসান বলেন ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়ীত্ব। ইহুদি রাষ্ট্র ইসরায়েল দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিনের মুসলমানদের উপর যে নির্মম নির্যাতন হামলা এবং নারী পুরুষ নির্বিশেষে গণহত্যা করছে এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই। এছাড়া আরো বক্তব্য রাখেন কাজী সাইদুর রহমান, আলাল হোসেন, মাওলানা হাফিজুর রহমানসহ অনেকে। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রহিম, মোঃ আল আমিন, মোঃ আশরাফুল ইসলাম,ফারিহা তাসনিম, আতিয়া ফারজানা, জাকির হোসেন, নাজিফা তাবাসসুম, আমির হামজা, রুহানি মাহজাবিন, প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় কাফনের কাপড়ে তরুণদের ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’

Spread the loveনিজস্ব প্রতিনিধি:বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের অপূরণীয় ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ এবং চলমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com