Breaking News

সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারজন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ও সম্মাননা দিয়ে তাদের এ সাফল্য উদযাপন করা হয়।সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, পঞ্চম শ্রেণির অদৃতা বিশ্বাস, ঊর্মী বাছাড়, মাকফুর হোসেন রিয়ন এবং নোমান বিন সাবিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান। কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আলহাজ্ব কাজী ফজলুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেসমিন আরা, রং তুলি অ্যাডের পরিচালক মহিবুল্লাহ, সাংবাদিক একরামুজ্জামান (জনি) এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি প্রদীপ কুমার ঘোষ,সদস্য মিন্টু সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য শুধু বিদ্যালয়ের নয়, পুরো এলাকার জন্য গর্বের। ভবিষ্যতেও এ ধরনের কৃতিত্ব অর্জনের মাধ্যমে তারা বিদ্যালয়, পরিবার এবং দেশের সুনাম বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে খাতা,কলম ও সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

About dainiksatkhira24

Check Also

এমপি গাজী নজরুল ইসলামের শাস্তি ও পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মত উত্তাল সাতক্ষীরার শ্যামনগর

Spread the loveরঘুনাথ খাঁ : তরুনীর সাথে ভিডিও কান্ডে গাজী নজরুল ইসলামের শাস্তি ও এমপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com