
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে কুশল সরকার (১৩) নামে এক স্কুলছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় কুশল সরকারের বাবা কানাই লাল আহত হয়েছেন। আহত কানাই লাল সরকারকে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
বুধবার (১ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার শাহপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কুশল তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। কুশলের পরিবার খলিলনগরের বাসিন্দা হলেও বর্তমানে চুকনগরে বসবাস করতেন।
স্থানীয়রা জানায় , মোটরসাইকেলে করে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার সময় পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বাস তাদের ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়।এতে মোটরসাইকেলের ভারসাম্য হারিয়ে কুশল বাসের চাকার নিচে পিষ্ট হয়।
সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে
তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.সাখাওয়াত হোসেন বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে তবে চালক হেলপার পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
