Breaking News

গাজায় গণহত্যা বন্ধে সাতক্ষীরা শিবিরের বিক্ষোভ

Spread the love

শহর প্রতিনিধি : গাজায় ইজরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সাতক্ষীরা শহর ও জেলা শাখা। শুক্রবার জুমমা নামাযের শেষে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় সংলগ্ন আসিফ চত্ত্বর থেকে শুরু হওয়া মিছিল নিউমার্কে চত্ত্বেও সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় গাজায় গণহত্যা বন্ধে অন্তর্বর্তী সরকারকে ইসরাইলের ওপর অব্যাহত চাপ সৃষ্টির আহ্বান জানান জেলা শিবির নেতারা।

সমাবেশে বক্তব্য রাখেন, শিবিরের জেলা সভাপতি ইমামুল হোসেন,ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি আল মামুন শহর শিবিরের সেক্রেটারী মেহেদী হাসান, শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুর রহিম প্রমুখ ।

সমাবেশে বক্তরা বলেন, যে বিশ্বের মোড়লরা, ওয়াইসি, জাতিসংঘ মুসলমানদের ওপর হামলায় নিরব থাকে এরকম ওয়াইসি, জাতিসংঘের প্রয়োজন নেই।মুখে মানবাধিকারের কথা বলে ইসরাইল চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের ধৃষ্টতা দেখিয়ে চলেছে।বর্বর ইসরাইল মুসলমানদের উপর অবৈধ অন্যায়ভাবে হত্যা করছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । এসময় বিরোধী মতকে থামাতে ইসরাইলের সঙ্গে চুক্তি করে আড়িপাতার বিভিন্ন প্রযুক্তি কেনায় শেখ হাসিনার সমালোচনা করেন শিবির নেতারা। সেই সব চুক্তি প্রকাশের পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে ইসরাইলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান নেতারা। গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন এই শিবির নেতারা।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com