তালায় সাংবাদিকের বাড়িতে হামলা

Spread the love

তালা প্রতিনিধি: তালায় দৈনিক বাংলা পত্রিকার তালা প্রতিনিধি ও তালা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ফারুক সাগরের বসতবাড়িতে দেশীয় ধারালো অস্ত্র দা দিয়ে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ গ্রামে এ ঘটনা ঘটে।

সাংবাদিক ফারুক সাগর বলেন, তার পিতা মৃত খোরশেদ আলমের দ্বিতীয় পক্ষের ছেলে আব্দুল্লাহ আল মামুন ওরফে সৌমিক তার ভাগের সম্পত্তি বিক্রি করে ফেলেছেন। এখন তাদের সম্পত্তি দখলে নেওয়ার জন্যই এই হামলা চালায়। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না বলে জানান।

ফারুক সাগরের মা আবিদা সুলতানা বলেন,তার ছেলে পেশাগত কাজে তালা উপজেলা পরিষদে সংবাদ সংগ্রহে গিয়েছিলেন। এই সুযোগে সৌমিক বাড়িতে এসে দা দিয়ে দরজায় ও দেওয়ালে কোপ দেন। দীর্ঘদিন উচ্চ রক্তচাপের রোগী এবং ৬০ বছরের বেশি বয়সী আবিদা সুলতানা অভিযোগ করেন, তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং ছেলেকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী নবা গাজী বলেন,পাশের বাড়ির উঠানে কাজ করার সময় তিনি দেখেন সৌমিক হাতে দা নিয়ে চিৎকার করতে করতে আসেন এবং দরজা ও বসতবাড়ির দেওয়ালে কোপ দেন।

ফারুক সাগরের চাচাতো ভাই শাহনেওয়াজ বিশ্বাস বলেন,সব জমি সৌমিক আগেই বিক্রি করে দিয়েছেন,ফলে নিজের ভাগের বসতবাড়িটি তার প্রথম পক্ষের ভাইবোনদের সম্পতির উপর নির্মিত।

এ বিষয়ে অভিযুক্ত সৌমিকের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি কেটে দেন।

About dainiksatkhira24

Check Also

হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com