Breaking News

আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

Spread the love

জি এম মুজিবুর রহমান:
সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য সামনে রেখে আশাশুনিতে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুর ১ টায় শ্রীকলস পুরাতন জামে মসজিদের সামনে ওয়াপদার পাশে এ বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসন ও সামাজিক বনায়ন কেন্দ্র আশাশুনির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। এসময় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, বন কর্মকর্তা রেজাউল ইসলাম, আশাশুনি সরকারি কলেজ ছাত্রদলের সেক্রেটারী সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। শ্রীকলস থেকে শোভনালী ব্রীজ পর্যন্ত ২৫ হাজার বৃক্ষ রোপন করা হবে। এসব বৃক্ষের মধ্যে কদম, জারুল, অর্জুন, নিম, বাবলা, খৈ বাবলা, কৃষ্ণচুড়া, বাদাম, ঝাউ, চিকরাশি, শিশু, রেইন ট্রি, খয়ের, শাহী বাবলা, গামারা, তেঁতুল, কদবেল, আমলকি, হরিতকি, বহেরা, আম, জাম, কাঠাল রয়েছে। গাছ রোপনের পর রক্ষণাবেক্ষনের জন্য অনুঃ ৫ জন পাহারাদার ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ এলাকায় নেটদ্বারা ঘেরাবেড়ার ব্যবস্থা করা হবে বলে বনবিভাগ জানায়। অনুষ্ঠানে স্থানীয়দের মাঝে বিনামূল্যে কদবেলের চারা বিতরণ করা হয়।

About dainiksatkhira24

Check Also

শিক্ষা কর্মকর্তাকে জিম্মি করে বরখাস্ত করতে বাধ্য করানো হলো দপ্তরী বিকাশকে

Spread the loveরঘুনাথ খাঁ: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাওচাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম ˆনশপ্রহরী বিকাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com