Breaking News

আশাশুনি প্লাবিত মানুষের মাঝে পুলিশের উপহার সামগ্রী বিতরণ

Spread the love

জি এম মুজিবুর রহমান : আশাশুনির বিছটে নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত মানুষের মাঝে পুলিশ উপহার সামগ্রী বিতরণ করেছেন। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে এ সামগ্রী বিতরন করা হয়। বিছট ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে প্লাবিত ও পানিবন্দী হয়ে পড়া মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়। উপহার সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খাঁন। এসময় আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন, এসআই রাজিব মন্ডল সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com