Breaking News

হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হওয়ায় ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা

Spread the love

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সকলের প্রিয় গণমানুষের নেতা হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরার ঐতিহ্যবাহী ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দরা। ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরার ঐতিহ্যবাহী ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স ম শহীদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী স ম নুরুল আমিন লাভলু, সাবেক পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, সাতক্ষীরা সিটি কলেজের সহযোগী অধ্যাপক শেখ আব্দুল ওদুদ, স্বপন কুমার সাহা, রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক ইমাদুল ইসলাম দুলুসহ ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির সদস্য ও ক্লাবের সকল সদস্যবৃন্দ।

বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক নিযুক্ত করা হয়েছে। সাতক্ষীরার ঐতিহ্যবাহী ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দরা সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিব এঁর সুস্বাস্থ ও দীর্ঘায়ু এবং সফলতা কামনা করে তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আরো বলেন, তালা-কলারোয়াসহ সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটেছে এবং সাতক্ষীরা জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকান্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com