Breaking News

সাতক্ষীরা সীমান্তে ৩৩ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩৩ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৫ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোনা, বৈকারী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির টহল দল এবং বাঁকাল চেকপোস্টের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ ও শাড়ি জব্দ করেন।

বিজিবি জানায়, ঘোনা বিওপি দাঁতভাঙা মাঠ এলাকা থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করে। বৈকারী বিওপি নতুনপাড়া এলাকা থেকে ২ লাখ টাকা, কুশখালী বিওপি চেয়ারম্যান মোড় এলাকা থেকে ৬ লাখ টাকা এবং তলুইগাছা বিওপি ভবানীপুর এলাকা থেকে ৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

এ ছাড়া কাকডাঙ্গা বিওপি কেঁড়াগাছি এলাকা থেকে ১১ লাখ ৩১ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং মাদরা বিওপি উত্তর ভাদিয়ালি এলাকা থেকে ২ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

অন্যদিকে, বাঁকাল চেকপোস্টের সদস্যরা আলিপুর ঢালিপাড়া এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেন।

বিজিবি সূত্র জানায়, জব্দ করা পণ্যের মোট মূল্য ৩২ লাখ ৮৯ হাজার টাকা। শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে আনা হচ্ছিল বলে দাবি করা হয়েছে।

 

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের দ্বিতীয় দিনের মানববন্ধন

Spread the loveনিজস্ব প্রতিনিধি: ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের নিয়োগ বাতিলের পাশাপাশি গ্রাহকদের ফোরাম থেকে সাবেক এমডি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com