Breaking News

নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলেরে দাবীতে সাতক্ষীরায় ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

Spread the love

নিজস্ব  প্রতিনিধি: বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(০২ জুন) সকাল ১১টায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ ও ‘ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ’র ব্যানারে কালিগজ্ঞ -সাতক্ষীরা সড়কের শহরের সঙ্গিতা মোড় এলাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় নারী ও পুরুষ গ্রাহকরা ফেস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে প্রদর্শন করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন , ইসলামী ব্যাংকের প্রবীণ গ্রাহক মাওলানা আব্দুল বারী। এতে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুস সবুর, মাওলানা মনিরুল ইসলাম ফারুকি, আবু তালোব প্রমুখ।

 

এসময় বক্তরা ইসলামী ব্যাংকের নতুনচেয়ারম্যানের নিয়োগ বাতিলের পাশাপাশি গ্রাহকদের ফোরাম থেকে সাবেক এমডি ওমর ফারুককে পুনর্বহালের দাবী জানান । পাশাপাশি এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এবং পাচার হওয়া অর্থ উদ্ধারের দাবি জানান তারা

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন: তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com