৬২ বছর পর সাবেক-বর্তমান শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

Spread the love

নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে) মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আবু দাউদ, সাবেক শিক্ষক খলিলুর রহমান, আব্দুল গফুর, মাওলানা আব্দুস সামাদ প্রমুখ। বক্তারা বলেন, প্রতিষ্ঠানের ৬২ বছরের ইতিহাসে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন তাঁদের গর্বিত করেছে। তাঁরা এ ধরনের পুনর্মিলনী প্রতি বছর আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। তবে তাঁরা দুঃখ প্রকাশ করে বলেন, মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব না হওয়ায় সেটি বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করতে হয়েছে, যা তাঁদের কষ্ট দিয়েছে। ভবিষ্যতে নিজ প্রতিষ্ঠানে এ আয়োজন করার আশা প্রকাশ করেন তাঁরা। পুনর্মিলনীতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা স্মৃতিচারণা, শুভেচ্ছা বিনিময় ও আড্ডায় অংশ নেন। এতে অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com