পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

Spread the love

শাহরিয়ার কবির, পাইকগাছা:

খুলনার পাইকগাছায় পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত শতাধিক প্রতিনিধি।

বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) ও পাইকগাছা ফার্মাসিউটিক্যালস ম্যানেজার্স ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। চিকিৎসকদের কাছে ওষুধের সঠিক তথ্য পৌঁছে দিতে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। অথচ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে তারা নানাভাবে হয়রানি ও পেশাগত অসম্মানের শিকার হচ্ছেন।

বক্তারা আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের একটি সম্মানজনক পেশার স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে নির্বিঘ্নে কাজ করার পরিবেশ নিশ্চিত এবং চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রে অযথা প্রতিবন্ধকতা দূর করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এসময় ফারিয়া ও ম্যানেজার্স ফোরামের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মোঃ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অংশগ্রহণকারীরা ব্যানার ও দাবি সম্বলিত পোস্টার হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন।না প্রতিনিধি খুলনার পাইকগাছায় পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেনমেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত শতাধিক প্রতিনিধি।

বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) ও পাইকগাছা ফার্মাসিউটিক্যালস ম্যানেজার্স ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। চিকিৎসকদের কাছে ওষুধের সঠিক তথ্য পৌঁছে দিতে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। অথচ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে তারা নানাভাবে হয়রানি ও পেশাগত অসম্মানের শিকার হচ্ছেন।

বক্তারা আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের একটি সম্মানজনক পেশার স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে নির্বিঘ্নে কাজ করার পরিবেশ নিশ্চিত এবং চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রে অযথা প্রতিবন্ধকতা দূর করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এসময় ফারিয়া ও ম্যানেজার্স ফোরামের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অংশগ্রহণকারীরা ব্যানার ও দাবি সম্বলিত পোস্টার হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন।

About dainiksatkhira24

Check Also

২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে নেতাকর্মীদের ঢল

Spread the loveনিউজ ডেস্ক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনা বিভাগ সফরে আসছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com